1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
​প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবদুল আলীম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সৌরভ মাহমুদ হারুন ও বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান, প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল, সমাজকল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম রাজু এবং নির্বাহী সদস্য আবদুল মান্নান প্রমুখ।
​সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের নানা সমস্যা, সম্ভাবনা ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে তথ্যের সঠিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর