1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (৪৫) ও সবুজ মিয়া (৪০) নামে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে ২৫) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার ও হাবিরবাড়ি এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার হাজিরবাজার এলাকায় মহাসড়কের ময়মনসিংহ লেনের পাশে একটি ডাম্পট্রাক দাঁড়িয়ে ট্রাকের চাকা মেরামত করতে ছিলো। এ সময় ময়মনসিংগামী একটি পিকআপ ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকে সাথে ধাক্কা লেগে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোস্তফা কামাল নামে একব্যক্তি নিহতহন। তিনি মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের শামছুল হকের । অপরদিকে একই সড়কে উপজেলার সিডস্টোর ওরিয়ন কোম্পানির সামনে পথচারি সবুজ মিয়াকে একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সবুজকে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযান। নিহত সবুজ মিয়া ভালুকা উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে।

ভালুকা ডরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান. পিকআপটি আব্দুল্লাহপুর মাছের আড়ৎ মাছ বিক্রি করে ফেরার পথে চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে মাছ বিক্রেতার লাইনম্যান মোস্তাফা নিহত হন। অপর দুর্ঘটনাটি ঘটেছে মহা সড়কের ওরিয়েন কোম্পানির সামনে, মোটরসাইকেল চালক সবুজ নামে এক পথচারিকে চাপা তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। মোটরসাইকেলসহ তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর