
ত্যাগী নেতার মূল্যায়ন চায় তৃণমূল – ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা কে চায় নেতাকর্মীরা
মো সোহাগ মিয়া
ময়মনসিংহ প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম-খুন, হামলা-মামলা আর নির্যাতনের বিরুদ্ধে রাজপথে লড়াই করা এক অকুতোভয় সৈনিকের নাম মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা।
স্বৈরাচার সরকারের আমলে অসংখ্য মিথ্যা ও গায়েবি মামলায় বারবার কারাবরণ করেছেন তিনি। জেল-জুলুম, রিমান্ড আর হয়রানি কোনো কিছুই তাকে আদর্শ থেকে একচুল সরাতে পারেনি। এত কষ্ট, এত ত্যাগের পরেও তিনি দল ছাড়েননি। ছিলেন শহীদ জিয়ার আদর্শে অবিচল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি অনুগত। আজ সেই ত্যাগী নেতার মূল্যায়নের দাবি জানাচ্ছে ময়মনসিংহের তৃণমূল।
তৃণমূল নেতাকর্মীদের প্রাণের দাবি, আগামী ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চান তাদের প্রিয় সুজা ভাইকে।
তিনি ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতৃত্ব:
– ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক
– ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের সাবেক ভিপি
– কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ)
-কেন্দ্রীয় নির্বাহী যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক
ছাত্রদল থেকে যুবদল, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংগঠনের প্রতিটি দুঃসময়ে তিনি ছিলেন সামনের কাতারে।
> “১৭ বছরে আমরা অনেক নেতা দেখেছি, সুযোগ বুঝে অনেকে পালিয়ে গেছে, আতাত করেছে। কিন্তু সুজা ভাই একদিনের জন্যও মাঠ ছাড়েননি। ২৮ অক্টোবর পরবর্তী কঠিন সময়েও তিনি আমাদের নিয়ে পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছেন।”
নেতাকর্মীরা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে নেতৃত্ব বাছাই করা হবে। সেই মানদণ্ডে মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা ভাই শতভাগ আশাবাদী।
এত কষ্ট করার পরেও দল ছাড়ি নাই, আমি হতভাগা আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে” – এই আবেগঘন কথাটি আজ ময়মনসিংহ উত্তর জেলার প্রতিটি যুবদল কর্মীর মুখে মুখে।
তাই দলের হাইকমান্ডের কাছে ময়মনসিংহ উত্তর জেলার সর্বস্তরের নেতাকর্মীদের আকুল আবেদন – ত্যাগ, যোগ্যতা ও রাজপথের এই পরীক্ষিত সৈনিককে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে তার ১৭ বছরের সংগ্রামের সঠিক মূল্যায়ন করা হোক।