
ডিএনসিসি নির্বাচনে ৫১ নম্বর ওয়ার্ডকে রোল মডেল করার অঙ্গীকার আলফাজ উদ্দিনের
মোঃ সোহাগ মিয়া উত্তরা
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে সামনে রেখে ৫১ নম্বর ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বৈষম্যহীন, নিরাপদ ও মাদকমুক্ত রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. আলফাজ উদ্দিন।
মো. আলফাজ উদ্দিন উত্তরা পশ্চিম থানা বিএনপির ৫১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় সাধারণ ভোটারদের কাছে পরিচিত মুখ।
সম্প্রতি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি বলেন,
আমি দীর্ঘদিন ধরে ৫১ নম্বর ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে আছি। ক্ষমতার জন্য নয়, সেবার জন্যই আমি নির্বাচন করতে চাই। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন, জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচ্ছন্ন ও নিরাপত্তাবেষ্টিত পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্
*১. পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড:* নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্ত ও সবুজায়ন।
*২. মাদকমুক্ত সমাজ ও তরুণদের জন্য খেলাধুলা:* মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং প্রতিটি ব্লকে মাঠ ও তরুণদের জন্য ক্রীড়া সামগ্রীর ব্যবস্থা।
*৩. নাগরিক সেবা সহজীকরণ:* জন্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদসহ সব সেবা হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা।
*৪. নিরাপত্তা ও আলোকায়ন:* অন্ধকার গলিতে সড়কবাতি স্থাপন ও নিরাপত্তা জোরদারে কমিউনিটি পুলিশিং।
*৫. বৈষম্যহীন উন্নয়ন:* দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য সমান উন্নয়ন।
প্রচারণাকালে তিনি আরও বলেন, “জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং ওয়ার্ডটিকে একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি প্রস্তুত। এজন্য দল-মত নির্বিশেষে সর্বস্তরের এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
এ সময় তার সঙ্গে উত্তরা পশ্চিম থানা ও ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত শোনেন।
স্থানীয় ভোটারদের মধ্যেও তার প্রচারণা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ওয়ার্ডের এক প্রবীণ বাসিন্দা বলেন, “আলফাজ ভাই রাজপথের পরীক্ষিত নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়েছেন। এলাকার উন্নয়নে এমন একজন দায়িত্বশীল ও জনবান্ধব প্রতিনিধি আমাদের প্রয়োজন।”
এক তরুণ ভোটার বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি তরুণদের জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করবেন এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখবেন। আলফাজ উদ্দিনের ঘোষিত পরিকল্পনা আমাদের আশাবাদী করেছে।”
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলফাজ উদ্দিন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া ও সমর্থন পাচ্ছেন।