
৫৩ নং ওয়ার্ডে ভোটারদের কাছে সবচেয়ে জনপ্রিয় তরুণ সমাজসেবক আব্দুল আলী, কাউন্সিলর পদে শতভাগ আশাবাদী এলাকাবাসী
মোঃ সোহানুর রহমান সোহাগ , উত্তরা:_
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মুখে মুখে এখন একটাই নাম – তরুণ সমাজসেবক, ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা আব্দুল আলী।
তুরাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল আলী দীর্ঘদিন ধরে এলাকায় সততা, সাহসিকতা ও মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তিনি এখন ৫৩ নং ওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন।
*৫৭টি মামলা, ৫টি সাজা, ৯ মাস কারাভোগ – তবুও আদর্শচ্যুত হননি*
দলীয় সূত্র ও স্থানীয়রা জানান, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে চরম জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এই নেতা। শুধুমাত্র বিএনপি করার অপরাধে তার বিরুদ্ধে একে একে ৫৭টি গায়েবি ও রাজনৈতিক মামলা দেওয়া হয়।
এর মধ্যে ৫টি মামলায় তার সাজা হয় এবং দীর্ঘ ৯ মাস কারাগারে অমানবিক জীবনযাপন করতে হয়। এত জোর-জুলুম, অত্যাচার, হামলা-মামলা ও নির্যাতনের পরেও তিনি বিএনপির রাজনীতি ছাড়েননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে একচুলও সরে আসেননি।
এই আপোষহীন মনোভাবের কারণেই তিনি তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে “ত্যাগী নেতা” হিসেবে পরিচিতি পেয়েছেন।
*এলাকাবাসীর একটাই দাবি – কাউন্সিলর হিসেবে আব্দুল আলীকে চাই*
৫৩ নং ওয়ার্ডের ভোটাররা বলছেন, দুঃসময়ে যে নেতাকে কাছে পেয়েছি, সুসময়েও তাকেই কাছে চাই। করোনা মহামারি, বন্যা, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে এলাকার যেকোনো সামাজিক সমস্যায় আব্দুল আলী সবসময় সবার আগে ছুটে এসেছেন।
নলভোগ, ধরঙ্গরটেক, ফুলবাড়িয়া সহ পুরো ৫৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আশা, দল যদি ত্যাগের মূল্যায়ন করে তাহলে এবার কাউন্সিলর পদে আব্দুল আলী শতভাগ সিলেকশন পাবেন।
স্থানীয় একজন প্রবীণ ভোটার বলেন, “আব্দুল আলী ৫৭টা মামলা খেয়েছে, জেল খেটেছে, কিন্তু এলাকা ছেড়ে পালায়নি। এমন নেতাই তো আমাদের দরকার।”
আরেক তরুণ ভোটার বলেন, “তিনি একজন তরুণ সমাজসেবক। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় সোচ্চার। তাকে যদি নমিনেশন দেওয়া হয়, ৫৩ নং ওয়ার্ডে তিনি শতভাগ ভোটে জয়লাভ করবেন ইনশাআল্লাহ।”
এলাকাবাসীর প্রত্যাশা, বিএনপির হাইকমান্ড ত্যাগী ও নির্যাতিত এই নেতাকে মূল্যায়ন করবে এবং ৫৩ নং ওয়ার্ডের মানুষের সেবা করার সুযোগ দেবে।