1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ঢাকা ১৮ আসনে  নয়ানগর-ধরঙ্গারটেকের দীর্ঘদিনের অবহেলিত রাস্তা পরিদর্শন করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, দ্রুত সংস্কারের নির্দেশ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

ঢাকা ১৮ আসনে  নয়ানগর-ধরঙ্গারটেকের দীর্ঘদিনের অবহেলিত রাস্তা পরিদর্শন করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, দ্রুত সংস্কারের নির্দেশ

মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে

ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের নয়ানগর-ধরঙ্গারটেক এলাকার দীর্ঘদিন ধরে অবহেলিত ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ সোমবার সকালে তিনি এলাকায় পৌঁছালে স্থানীয় জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান। পরে তিনি পায়ে হেঁটে পুরো রাস্তাটির বর্তমান বেহাল অবস্থা পরিদর্শন করেন এবং স্থানীয়দের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

*যুগের পর যুগ অবহেলিত একটি জনপদ

স্থানীয় বাসিন্দারা জানান, নয়ানগর-ধরঙ্গারটেক এলাকার এই প্রধান সড়কটি দীর্ঘ ১০-১২ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ইট-সুরকি উঠে যাওয়া এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, বৃদ্ধ এবং কর্মজীবী মানুষদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। অ্যাম্বুলেন্স ও রিকশা পর্যন্ত ঢুকতে চায় না এই রাস্তায়। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে বারবার আবেদন করেও এই রাস্তাটির কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

*উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ এমপির*

পরিদর্শনকালে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন সড়কটির উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর অঞ্চল-৬ ও অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলীদ্বয়। তিনি তাৎক্ষণিকভাবে নির্বাহী প্রকৌশলীদের রাস্তাটির সঠিক পরিমাপ ও প্রাক্কলন তৈরি করে অতি দ্রুত সময়ের মধ্যে টেকসই সংস্কার কাজ শুরু করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“বিএনপি সরকার জনগণের সরকার। জনগণের দুর্ভোগ দেখে চুপ করে বসে থাকা আমাদের কাজ নয়। নয়ানগর-ধরঙ্গারটেক বাসীর এই দীর্ঘদিনের কষ্ট আমি জানি। ইনশাআল্লাহ, এই রাস্তাটি আর অবহেলিত থাকবে না। আমি ডিএনসিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, খুব অল্প সময়ের মধ্যেই এখানে আধুনিক ও টেকসই রাস্তা নির্মাণ কাজ শুরু হবে। ঢাকা-১৮ এর কোনো রাস্তাই আর কাঁচা বা ভাঙাচোরা থাকবে না।”

*সাথে ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ*

এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা ও ৫৩ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, “এস এম জাহাঙ্গীর হোসেন ভাই নির্বাচিত হওয়ার পর থেকেই ঢাকা-১৮ এর প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী।”

এমপির এই সরেজমিন পরিদর্শনে নয়ানগর-ধরঙ্গারটেক এলাকার সর্বস্তরের জনগণের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে এবং তারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর