
নিউজ টোয়েন্টি ফোরে খবর প্রচারের পর ৩ অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক আব্দুল আলী, এলাকায় প্রশংসার জোয়ার
মোঃ সোহাগ মিয়া স্টাফ রিপোর্টার উত্তরা
মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তুরাগ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, তরুণ সমাজসেবক জনাব আব্দুল আলী।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরে ৫৩ নং ওয়ার্ডের তিনটি অসহায় ও অসুস্থ পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রচারিত হয়। সেই হৃদয়বিদারক খবর দেখে মানবতার সেবায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এই তরুণ সমাজসেবক।
আজ বিকেলে তিনি নিজে ওই তিনটি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
, ৫৩ নং ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ মরিয়ম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। খবর পেয়ে আব্দুল আলী ছুটে যান মরিয়মের বাড়িতে। তিনি মরিয়মের শারীরিক অবস্থার খোঁজ নেন, তাকে নগদ অর্থ প্রদান করেন এবং তার পরিবারকে আশ্বাস দেন যে, পরবর্তী চিকিৎসার জন্য যত সহযোগিতা লাগে তিনি তা করবেন।
একইভাবে আরেক অসুস্থ মেয়ে রিয়া এবং আরও একটি অসহায় পরিবারকেও তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আব্দুল আলী এক আবেগঘন বক্তব্যে বলেন,
“আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, আমি নেতা হওয়ার জন্য রাজনীতি করি না। আমি কাউন্সিলর হই আর না হই, যতদিন বেঁচে থাকবো, ততদিন এই ৫৩ নং ওয়ার্ডের অসহায় মানুষের সেবা করে যাবো। এটাই আমার রাজনীতি।”
তিনি আরও বলেন, “আমি ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আজীবন মানুষের সেবা করে যেতে পারি।
এ সময় তিনি ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য, গরীবের বন্ধু জননেতা জনাব এস এম জাহাঙ্গীর হোসেনকে ধন্যবাদ জানান মানুষের সেবায় সবসময় এগিয়ে আসার জন্য এবং দলের নেতাকর্মীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। একই সাথে তিনি মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোস্তফা জামানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, “আসুন, আমরা সবাই মিলে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াই। বিএনপি মানেই মানবতার দল, শহীদ জিয়ার দল। মানুষের বিপদে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।”
তার এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আব্দুল আলীর এই মহৎ কাজে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া পড়েছে। সাধারণ মানুষ বলছেন, আব্দুল আলীর মতো তরুণ সমাজসেবকই ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার যোগ্য।