1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান”

কামাল উদ্দিন পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮১ বার পঠিত

“পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান”

কামাল উদ্দিন
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া হাটের পার্শ্বে করতোয়া নদীতে এই অভিযান চালায় প্রশাসন।

আজ ২১ মে বোদা উপজেলার ৬ নং মাড়েয়া বামনহাট ইউনিয়নে করতোয়া নদীর তীরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফুয়াদ হাসান এর নেতৃত্বে ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বোদা থানার এসআই রাসেলের নেতৃত্বে বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আইন অনুযায়ী বালুমহল ঘোষিত পয়েন্ট ব্যতীত নদী বা নদী সংলগ্ন কোন স্থান থেকে বালু উত্তোলন আইনত দণ্ডনীয়। ঘোষিত বালুমহল হতেও ইজারাদারগণ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করতে পারবে না। এছাড়াও বালু উত্তোলন কার্যক্রম সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কোন অবস্থাতেই রাতে বালু উত্তোলন করা যাবে না। নদীর তীরের ক্ষতি করে বালু উত্তোলন পরিবেশের জন্য হুমকি।

অবৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন পঞ্চগড় এর অভিযান চলমান থাকবে বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর