1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

অসুস্থ রাবির মাকে দেখতে গেলেন তুরাগ থানা বিএনপি নেতা আব্দুল আলী, দিলেন নগদ অর্থ সহায়তা

_মোঃ সোহাগ মিয়া উত্তরা প্রতিনিধি:_
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

অসুস্থ রাবির মাকে দেখতে গেলেন তুরাগ থানা বিএনপি নেতা আব্দুল আলী, দিলেন নগদ অর্থ সহায়তা

_মোঃ সোহাগ মিয়া উত্তরা প্রতিনিধি:_

মানবতার টানে আবারো অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলী।

নলভোগ এলাকার বাসিন্দা অসুস্থ রাবির মাকে দেখতে তার বাড়িতে যান তিনি। এ সময় তিনি অসুস্থ রাবির মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।

স্থানীয়রা জানান, রাবির মা দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারটি আর্থিকভাবে কষ্টে দিন কাটাচ্ছে। এই খবর শুনে তিনি নিজে গিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন।

 

এ সময় আব্দুল আলী বলেন, “আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এলাকাবাসীর পাশে থাকবো। মানুষের সুখে-দুঃখে, বিপদে-আপদে আমি তাদের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “আমি কাউন্সিলর প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া চাই, সমর্থন চাই। আমি কাউন্সিলর হই বা না হই, সবসময় মানুষের পাশে থাকবো। আমার দরজা জনগণের জন্য সবসময় উন্মুক্ত থাকব।

আব্দুল আলীর এই মানবিক উদ্যোগে এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা তাকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী বলেন, নির্বাচনের আগে অনেকেই প্রতিশ্রুতি দেয়, কিন্তু আব্দুল আলী ভাই সবসময় কাজ করে দেখিয়েছেন। অসুস্থ রাবির মায়ের মতো মানুষের পাশে দাঁড়ানো সত্যিই মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা বলেন, আব্দুল আলী শুধু একজন নেতা নন, তিনি একজন মানবিক মানুষ। ৫৩ নং ওয়ার্ডের মানুষের জন্য তিনি নিবেদিতপ্রাণ।

রাবির পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আল্লাহ আব্দুল আলী ভাইয়ের মঙ্গল করুক। এই কঠিন সময়ে তার মতো মানুষ পাশে থাকা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর