
*তুরাগের ঐতিহ্যবাহী নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন একলাছ উদ্দিন, তুরাগবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা*
_মোঃ সোহাগ মিয়া, তুরাগ প্রতিনিধি:_
তুরাগ থানার ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান *”নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার”* এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য *একলাছ উদ্দিন*।
এই উপলক্ষে *তুরাগবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা* জানানো হয়েছে।
এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় একলাছ উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন:
“শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তায়ালার। এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে, শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে ও প্রতিষ্ঠানের দাতা সদস্যবৃন্দকে এবং অত্র এলাকার মুরব্বীগণকে, আমাকে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।”
তিনি আরও বলেন, “আমি আমার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করবো। এই প্রতিষ্ঠানটি যাতে আরো এগিয়ে যেতে পারে, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা জানান, একলাছ উদ্দিন একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যক্তি। তার মতো একজন যোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করায় প্রতিষ্ঠানের উন্নয়ন হবে বলে তারা আশা করছেন।
এলাকাবাসী ও মাদ্রাসার সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, একলাছ উদ্দিনের নেতৃত্বে নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা নতুন করে উন্নয়নের পথে এগিয়ে যাবে। শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি তুরাগের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও তারা মনে করেন।