1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

উত্তরার তুরাগের রানাভোলা ৫৩ নাম্বার ওয়ার্ডে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি, লুঙ্গি ও মিষ্টি বিতরণ

মোঃ সোহাগ মিয়া, প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

উত্তরার তুরাগের রানাভোলা ৫৩ নাম্বার ওয়ার্ডে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি, লুঙ্গি ও মিষ্টি বিতরণ

মোঃ সোহাগ মিয়া, প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে উপহারসামগ্রী বিতরণ করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. চান মিয়া বেপারি (কাউন্সিল পদপ্রার্থী -৫৩ নাম্বার ওয়ার্ড)। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা ছাত্রদলের সভাপতি গোলাম রহমান সজল তুরাগ থানার যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ আব্দুর রহমান ভুলো ৫৩ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল সালাম ও ডাঃ জহির আরো উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গ সংগঠনের ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উপহার বিতরণকালে শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করার বার্তা দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর