
*উত্তরার দিয়াবাড়ি ৫৩ নং ওয়ার্ডে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি, লুঙ্গি, মিষ্টি ও নগদ অর্থ বিতরণ*
*মোঃ সোহাগ মিয়া, উত্তরা প্রতিনিধি:*
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উত্তরার তুরাগের দিয়াবাড়ি ৫৩ নং ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি, লুঙ্গি, মিষ্টি ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক *আলহাজ্ব মোঃ চান মিয়া বেপারী*।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এই উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব চান মিয়া বেপারী। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকারে বিশ্বাস করে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের পাশে আছি।”
তিনি আরও বলেন, এই শাড়ি, লুঙ্গি সামান্য উপহার মাত্র, এর মাধ্যমে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে।
তুরাগ থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নেতা আব্দুর রহমান ভুলো, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল সালাম, ডাঃ জহির, দিয়াবাড়ি ইউনিট সভাপতি রাজিব আহমেদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উপহার পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দ প্রকাশ করেন এবং চান মিয়া বেপারীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয়রা মনে করেন, এই ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।