1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

কুমিল্লায় ‘ইসলামে নারীর মর্যাদা ও অধিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

কুমিল্লায় ‘ইসলামে নারীর মর্যাদা ও অধিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লা জেলা উলামা পরিষদ এর উদ্যোগে কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো “ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনার।
কুমিল্লা জেলা উলামা পরিষদের মজলিসে সুরা সদস্য মাওলানা দ্বীন মুহাম্মদ আশরাফ এর তত্বাবধানে ও সুরা সদস্য মাওলানা জামিল আশরাফ ও মাওলানা এমদাদ উল্লাহ খানের যৌথ সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুরুল হক।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী এবং চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।
তাছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আহমদ আলী কাসেমী,মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা হাসান জামিল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,মুফতি মোহাম্মদ নোমান,মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আহমাদ উল্লাহ, মাওলানা আলী আহমাদ, মুফতি নাঈম,মাওলানা মিজানুর রহমান, মাওলানা মামুনুর রশিদ,সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও প্রখ্যাত আলোচকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন,বর্তমান সংস্কার কমিশন নারীদের অধিকার ক্ষুন্ন হবে এমন আইন করার সুপারিশ এবং নারীদের মর্যাদার চরম বিরোধী আইন পাশ করার যেই সুপারিশ করেছে এই আইন পাস করা হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারীদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলনের ল ডাক দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর