1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভূমিহীন কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে উদ্যমী হবার আহ্বান – সিরাজগঞ্জে ভূমিহীন কৃষক সমাবেশ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ভূমিহীন কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে উদ্যমী হবার আহ্বান – সিরাজগঞ্জে ভূমিহীন কৃষক সমাবেশ

কৃষি সংস্কার কমিশন সহ ৭ দফা দাবীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি

আজ বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ পৌর মুক্তমঞ্চে ভূমিহীন কৃষকদের এক সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে একটি মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে ৭ দফা দাবীসহ স্মারকলিপি প্রদান করেন তারা।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষি সংক্রান্ত পেশায় যুক্ত। গণঅভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশী।

সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারাজীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবীর মুখেও তারা কৃষি, কৃষক, ভূমিহীনদের জন্য কোন উদ্যোগ নেন নাই।

অবিলম্বে কৃষি ও ভূমি সংস্কার কমিশন গঠন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট দুইটি মন্ত্রনালয়ে স্মারকলিপি দিয়েছি। সর্বশেষ আমরা প্রধান উপদেষ্টার দপ্তরেও স্মারকলিপি দিয়েছি।

সমাবেশে সংহতি জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া বলেন, ৫৪ বছরের এ দেশ এখনো ২০০ বছরের পুরাতন ব্রিটিশ উপনিবেশিক আইনে চলে। ভূমিহীন কৃষকের পক্ষের আইন বানাতে আগের সরকারগুলোর মতো যদি ইউনুস সরকারও ব্যর্থ হয়, আগামী দিনে আপনাদের সংসদে গিয়ে নিজেদের পক্ষের আইন নিজেরাই বানাতে হবে। অন্যান্য দল, সংগঠনের উপর নির্ভারতা কাটিয়ে নিজেরাই স্বাবলম্বী হতে হবে। ভূমিহীন কৃষকের যে কোন প্রয়োজন রাষ্ট্র সংস্কার আন্দোলন সর্বদা সাথে থাকবে বলে প্রতিজ্ঞা করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি মিরাজ মোল্লা,সাধারণ সম্পাদক আজগার আলী,ইবাদত প্রমুখ।
সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম বাবু।

সমাবেশের পর একটি মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয় আজ পূর্ব নির্ধারিত ব্যস্ততার কারনে সময় দিতে না পারায় দু:খ প্রকাশ করে আগামীকাল সময় দেবার কথা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর