1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

লক্ষ্মীপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার 

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৪ বার পঠিত

লক্ষ্মীপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

 

বাংলাদেশের প্রাম্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বুধবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে পৌর শহরের করিম টাওয়ারের শহর সমাজ সেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেছেন সমাজসেবা টিওটি শাহ কায়সার মাহমুদ । জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম বিভাগের সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস। কালের বিবর্তনে আজ বাংলাদেশের আদি ও  ঐতিহ্যবাহী পেশাজীবী জনগোষ্ঠীর বিলুপ্তির পথে। বিলুপ্তির পথে থাকা সেই আদিও ঐতিহ্যবাহী পেশাজীবী জনগোষ্ঠীকে আবারো পুনর্জীবিত করতে সমাজসেবার এমন উদ্যেগ প্রশংসনীয়। বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন উন্নয়নের প্রথম পেইজ প্রকল্প বাস্তবায়ন হয়েছে ২০১৭ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। দীর্ঘ ৩ বছর বিরতির পর আবারে এই প্রকল্পের দ্বিতীয় পেইজের কাজ বাস্তবায়ন হাতে নিয়েছে সরকার। তবে এবারের প্রকল্পে নির্দিষ্ট কিছু পেশাজীবীকে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে বাঁশ ও বেত শিল্প, শতরঞ্জি কারিগর, কামার, কাঁসা ও পিতল এবং  কুমারসহ প্রান্তিক পেশাজীবী।সমন্বিত ও টেকসই উন্নয়নই হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মূল ভিশন। জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমানের সঞ্চালনায়  আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সিভিল সার্জন আবু হাসান শাহীন  জেলা প্রাণী কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র,  ওসি (ডিবি) শাহদাত হোসেন টিটুসহ সাংবাদিক,  প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন পেশাজীবীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর