1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে নারীসহ নিহত ৩

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে নারীসহ নিহত ৩

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বুধবার (২৮ মে ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার ১ নম্বর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে। নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার পায়কুড়া বাজার এলাকার আব্দুল সোবহান (৬৫) ও তার ছেলে মোঃ সবুজ (৩৫), একই উপজেলার সোহাগী ইউনিয়নের দরিপাতাসি গ্রামের কহিনুর সুলতানা (৩৬)।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বলেন, যাত্রীবাহী বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় স্থানীয়রা আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর