1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

লক্ষ্মীপুরে উদযাপিত হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫

ডালিম কুমার দাস টিটু : "
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

লক্ষ্মীপুরে উদযাপিত হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫

ডালিম কুমার দাস টিটু : ”

দুগ্ধের অপার শক্তিতে” “মেতে উঠি একসাথে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে উদযাপিত  হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫।। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প , প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে  রবিবার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক রাজিব কুমার সরকার। উপস্থিত ছিলেন লক্ষীপুর ৫ টি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা বৃন্দ। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর উপজেলা প্রাণী সম্পদ  সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলনগর উপজেলার  প্রাণীসম্পদ  সম্প্রসারণ কর্মকর্তা ইসমাইল হোসেন।  লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান প্রজেক্টরের মাধ্যমে দুধের উপর বিশেষ প্রতিবেদন প্রদর্শনী করেন। দুধ রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । একজন মানুষকে সুস্থ থাকতে হলে দৈনিক ২৫০ গ্রাম দুধ পান করতে হয়। বক্তারা বলেন দুধ শুধু মাত্র একটি খাদ্য নয় এটি পুষ্টি  সাস্থ্য এবং সমাজে বিভিন্ন কাজে আসছে। তাই দুধের টেকসই উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর