1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১১ বার পঠিত

ময়মনসিংহে র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

রবিবার (১ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহে র‍্যাব-১৪-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান।

র‌্যাব-১৪, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২)কে ডিএমপি ঢাকার মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার দিকে নিয়ে যাচ্ছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১৪ ময়মনসিংহ এর নির্দেশনা মোতাবেক সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল শনিবার ৩১ মে ২০২৫ রাত অনুমান ১১:৩০ টায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২), পিতা- মৃত আনোয়ারুল ইসলাম, সাং-ধামাহার শোলাগাড়ী, থানা-শিবগঞ্জ, বগুড়াকে উদ্ধার করা হয়।

অপহরণকারী চক্রের সদস্য মোঃ রিফাত হাসান মিন্টু (২৯), পিতা-মৃত জালাল উদ্দিন সরদার, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, ময়মমনসিংহ,মিরাজ খাঁ (৫২), পিতা-মৃত আব্দুল মজিদ খাঁ,সাং-শিকদারকান্দা, থানা-ভাঙ্গা, ফরিদপুর,মোঃ আশরাফুল ইসলাম (২৯), পিতা-মোঃ নবিজুল ইসলাম, সাং-পাঠানতুলা,থানা-গৌরীপুর, ময়মনসিংহ, মোঃ আমিন কাজী (২২), পিতা-মোঃ সেলিম কাজী, মালিবাগ রেলগেইট, থানা-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা, মামুন অর রশিদ (২৪), পিতা-মোঃ হাতেম আলী, সাং-মাহমুদনগর, থানা- গৌরীপুর,ময়মনসিংহ,মোঃ আল-আমিন (৩৫), পিতা-মোঃ চুন্নু মিয়া, সাং-পশ্চিম দাপুনিয়া, থানা-গৌরীপুর, ময়মনসিংহ,মোঃ মোতালিব (৩৬), পিতা- মৃত নবী হোসেন, তাতখোড়া,থানা-গৌরীপুর, ময়মনসিংহ দেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয় এবং মাইক্রোবাস হতে বিভিন্ন ভুয়া স্টিকার (বাংলাদেশ জাতীয় সংসদ,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ, NBR, BGMEA এবং PRESS) উদ্ধার করা হয়,

র‌্যাব-১৪ অধিনায়ক জানান,
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর