1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

চামড়া পাচার রোধে আরো কঠোর থাকবে বিজিবি-কুমিল্লা সেক্টর কমান্ডার

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৬৬ বার পঠিত

চামড়া পাচার রোধে আরো কঠোর থাকবে বিজিবি-কুমিল্লা সেক্টর কমান্ডার

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

ঈদুল আজহাকে ঘিরে কুমিল্লা সীমান্তে গরু চোরাচালান ও ঈদ পরবর্তী চামড়া পাচার রোধসহ যেকোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (০৬ জুন) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।
সংবাদ সম্মেলনে তিনি জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

কোরবানির সময় পশুর চামড়া যেন দেশের বাইরে পাচার না হয়, সেজন্য সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

তিনি বলেন, এবছর গরু চোরাচালান সম্পূর্ণভাবে প্রতিহত করেছি। ঠিক একইভাবে চামড়া পাচারও রোধ করা হবে। কুমিল্লা সেক্টরের অধীনে ৩২৭কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি অতীতের চেয়ে আরও সক্রিয় থাকবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ অন্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর