1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

৫ দিনের রিমান্ডে সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২২ বার পঠিত

৫ দিনের রিমান্ডে সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর (৬০) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক এই আদেশ দেন।

আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী জানান, ছাত্র-জনতার আন্দোলনে নিহত রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যাকাণ্ডে ধনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি গ্রেপ্তার ছিলেন। একই ঘটনায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের করা মামলায় ধনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৫ মে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক এমপি ধনুকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান।

এই ঘটনায় ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেপ্তারকৃত ধনু এই মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

বর্তমানে মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর