1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

১৯ দিন পরই প্রত্যাহার, ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেন, পুলিশ লাইন্সে সংযুক্ত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৯ বার পঠিত

১৯ দিন পরই প্রত্যাহার, ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেন, পুলিশ লাইন্সে সংযুক্ত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

যোগদানের মাত্র ১৯ দিনের মাথায় প্রত্যাহার করা হলো ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে। সোমবার (২৩ জুন ২০২৫) সন্ধ্যায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

চলতি বছরের ৪ জুন তিনি কোতোয়ালি থানায় দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু প্রশাসনিক কারণে তাকে সরিয়ে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই আদেশে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনকে জামালপুর পুলিশ লাইন্স এবং রিজার্ভ অফিসের এসআই মো. জাহাঙ্গীর আলমকে নেত্রকোণা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার সংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়, “কর্তব্যকর্মে অবহেলা, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য এবং অসদাচরণের দায়ে” প্রশাসনিক সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।

এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়েছে। পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর