1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তিতাস গ্যাসের ম্যানেজারের বিচার দাবি ভুক্তভোগীর, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৮ বার পঠিত

তিতাস গ্যাসের ম্যানেজারের বিচার দাবি ভুক্তভোগীর, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

তিতাস গ্যাসের ময়মনসিংহ কার্যালয়ের ম্যানেজার কবির হোসেনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিচারের দাবি জানিয়েছেন এক ভুক্তভোগী। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নগরীর বাসিন্দা রমজান আলী খন্দকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালুর বিষয়ে এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জেরে ক্ষুব্ধ হন তিতাস গ্যাসের ম্যানেজার কবির হোসেন। এরপর তাঁর বৈধ গ্যাস সংযোগটি কোনো পূর্বনোটিশ ছাড়াই বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

রমজান আলীর দাবি, বিষয়টি জানতে চাইলে কবির হোসেন সাফ জানিয়ে দেন—আর কোনোভাবেই সংযোগ দেওয়া হবে না। বরং পুনরায় গ্যাস সংযোগ পেতে হলে তাঁকে দুই লক্ষ টাকা ঘুষ দিতে হবে।

এ ধরনের অন্যায় ও দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর