1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে প্রতিবন্ধীদের উন্নয়নে “IHREP” প্রকল্পের শুভ উদ্বোধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫০ বার পঠিত

ময়মনসিংহে প্রতিবন্ধীদের উন্নয়নে “IHREP” প্রকল্পের শুভ উদ্বোধন

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে ‘IHREP’ (Inclusive Human Rights Empowerment Program) প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন ২০২৫) সকালে জেলা পরিষদ ভবনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান।

ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ময়মনসিংহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী চেয়ারম্যান সিলভেস্টার গমেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিপিসি’র সহ-সভাপতি শাহাদাত সারোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, শহর সমাজসেবা অফিসার তাহমিনা নাসরিন, সিএসও প্রতিনিধি অরণ্য ই-চিরান ও প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের কর্মকর্তা রাজন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সক্রিয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং তাদের সক্ষমতা উন্নয়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর