1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মুন্সীগঞ্জে ৪টি আসনের দাবিতে প্রধান নির্বাচনের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মুন্সীগঞ্জে ৪টি আসনের দাবিতে প্রধান নির্বাচনের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় নির্বাচনে ২০০১ সালের সীমানা অনুযায়ী মুন্সীগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসনের দাবিতে মুন্সীগঞ্জ জেলা ৪টি আসন বাস্তবায়ন কমিটি ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতিসহ মুন্সীগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এসময় আলোচনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ জুন বুধবার আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে প্রধান নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছেন মুন্সীগঞ্জ জেলা ৪টি সংসদীয় আসন বাস্তবায়ন কমিটি ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতিসহ মুন্সীগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ মুন্সীগঞ্জে ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সীমানা অনুযায়ী মুন্সীগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন বিদ্যমান ছিল। এর মধ্যে জাতীয় সংসদের মুন্সীগঞ্জ ১ আসন হচ্ছে শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলার আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ২ আসন হচ্ছে লৌহজং উপজেলা ও সিরাজখিান উপজেলার আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ৩ আসন হচ্ছে টঙ্গীবাড়ি উপজেলা ও মুন্সীগঞ্জ সদরের একটি পৌরসভাসহ আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ৩ আসন হচ্ছে
গজারিয়া উপজেলা ও মুন্সীগঞ্জ সদরের একটি পৌরসভাসহ আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত।
২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এর চারটি আসনকে কেটে তিনটি সংসদীয় আসন করেন। মুন্সীগঞ্জ জেলাবাসীর প্রাণের দাবি আগামী জাতীয় নির্বাচনে ২০২৬ এর পূর্বেই মুন্সীগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এমন নাসির উদ্দিন ও নির্বাচন কমিশন আক্তার আহমেদ। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠন মোশাররফ হোসেন পুস্তি, মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, টঙ্গীবাড়ি উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন আসিক, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নির্বাহী সদস্য এডভোকেট আক্তার হোসেন সোহেল ও প্রজন্ম বিক্রমপুর এর কেন্দ্রীয় কমিটির কো-অডিনেটর বলরাম বাহাদুর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর