1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

চট্টগ্রাম নাগরিক ফোরামের দশম বর্ষপূর্তি উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

চট্টগ্রাম নাগরিক ফোরামের দশম বর্ষপূর্তি উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের নাগরিকদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে কাজ করা অগ্রণী সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরাম তাদের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গঠিত উদযাপন পরিষদের জরুরি সভা আজ ২৯ জুন, শনিবার সন্ধ্যা সাতটায়, নগরীর মোমিন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মো. কামাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম মনছুর আলম, সাংবাদিক কামাল উদ্দিন খোকন, দশম বর্ষপূর্তি উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স.ম. জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ কায়ছার, আকতার হোসেন নিজামী ও লিয়াকত হোসেন লিমন প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম কেবল একটি সংগঠন নয়, এটি চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজের অকুতোভয় কণ্ঠস্বর।

তারা বলেন, সংগঠনটি বিগত এক দশক ধরে নগরের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে নাগরিক স্বার্থে কাজ করে যাচ্ছে, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।
সভায় সফলভাবে বর্ষপূর্তি উদযাপনের জন্য বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয় এবং একটি শক্তিশালী কর্মপরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর