1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

শম্ভুগঞ্জ-পরানগঞ্জ মেইন রোডের ‘কালা কুড়ে পার’ এলাকায় মরণফাঁদ

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পঠিত

🚨 শম্ভুগঞ্জ-পরানগঞ্জ মেইন রোডের ‘কালা কুড়ে পার’ এলাকায় মরণফাঁদ নিজস্ব প্রতিবেদক

সংস্কারের অভাবে বেহাল রাস্তা, বিপদে শত শত গাড়ি, কাঁচামাল পরিবহন ব্যাহত

ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জগামী মেইন রোডের মাঝখানে ‘কালা কুড়ে পার’ নামক স্থানে বিশাল গর্ত ও রাস্তার ভাঙাচোরা অংশ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিন এই রাস্তায় চলাচল করতে গিয়ে ছোট-বড় অসংখ্য যানবাহন দুর্ঘটনা ও সমস্যার মুখে পড়ছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই গর্তে পানি জমে থাকে, এতে রাস্তা দিয়ে হেঁটে পার হওয়া যেমন কষ্টকর হয়ে ওঠে, তেমনি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বা জরুরি ডেলিভারির গাড়িগুলোও সহজে যেতে পারছে না। রাস্তার এমন বেহাল অবস্থার কারণে বিপাকে পড়েছে ময়মনসিংহসহ আশপাশ এলাকার মানুষ।

উল্লেখ্য, এই রোড দিয়ে প্রতিদিন পূর্বকাচারী থেকে শত শত গাড়ি শাকসবজি ও কাঁচামাল ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যায়। সড়কের বেহাল দশার কারণে কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। কাঁচামাল পরিবহনের সময় গাড়ি গর্তে আটকে গিয়ে নষ্ট হচ্ছে মালামাল, ভেঙে যাচ্ছে পণ্যবাহী গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ।

পথচারী সাইফুল ইসলাম বলেন, “রাস্তার অবস্থা এমন হয়েছে যে, রাতে আলো কম থাকলে বোঝা যায় না কোথায় গর্ত, কোথায় রাস্তা। আমরা ভয় নিয়ে চলাচল করি।”

এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানিয়ে বলেন, “এই রাস্তা সংস্কার না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত সংস্কারের জন্য প্রশাসন ও সড়ক বিভাগের দৃষ্টি কামনা করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর