1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক

পলাশ তালুকদার
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক

 

– বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই দেশে জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায়।

বুধবার (২ জুলাই) শাহআলী ও হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে—দেশের সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষ। তাই আমাদেরকে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের মতামত নিতে হবে এবং সেই পথেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

আলোচনায় আমিনুল হক ১৭ বছরের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগের দোসররা বিএনপির নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চালিয়েছে। একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয়নি। এই ইতিহাস আমাদের মনে রাখতে হবে।”

সদস্য নবায়নের বিষয়ে কড়া সতর্কতা জানিয়ে তিনি বলেন, “যারা আওয়ামী স্বৈরাচারের দোসর, যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে—তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না। যারা বিএনপির নাম ব্যবহার করে সুবিধা নিয়েছে বা ব্যবসা করেছে স্বৈরাচারের সঙ্গে—তাদের সদস্যপদও নবায়ন হবে না।”

তিনি আরও বলেন, “সত্যিকারের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরাই সদস্যপদে অগ্রাধিকার পাবে। যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, তারাই দলের আসল সম্পদ।”

এসময় আমিনুল হক ফরম আদায়কারীদের দিকেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আওয়ামী স্বৈরাচারের দোসরদের যদি কোনো আদায়কারীর স্বাক্ষরে সদস্যপদ নবায়ন হয়, তাহলে সেই আদায়কারীর বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “বিএনপি কখনো অন্যায়, চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা দখলদারিত্বকে প্রশ্রয় দেয় না। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ এলে প্রথমে আইনগত ও পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের মতো স্বৈরাচার নই। বিএনপির রাজনীতি জনগণের জন্য, উন্নয়নের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য।”

হাতিরঝিল থানা বিএনপি আহবায়ক নাজমুল হক মাসুম ও শাহআলী থানা বিএনপি আহবায়ক এস এম কায়সার পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মহানগর সদস্য হুমায়ুন কবির রওশন, শামীম পারভেজ, নূরুল হুদা ভূইয়া নূরু, হাফিজুর রহমান শুভ্র, মনিরুল আলম রাহিমী, মোজাম্মেল হোসেন সেলিম, ইব্রাহিম খলিল, সাবেক সদস্য মুহাম্মদ হানিফ মিয়া,
শাহআলী থানা বিএনপি যুগ্ম আহবায়ক গিয়াসউদ্দিন দেওয়ান, সোলায়মান দেওয়ান,আব্দুল কাদের ঝন্টু,শাহ্ মোস্তাফিজুর রহমান বাবুল, হাতিরঝিল থানা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ খান, সফিউদ্দিন শাহীন মাহমুদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,আশরাফ হোসেন চৌধুরী অপু,রমনা থানা ছাত্রদলের সাবেক সহ – সভাপতি গোলাম মোস্তফা পাপু, মিরপুর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াজ উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ সাইফুর রহমান লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৯৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম, যুগ্ন – সাধারন সম্পাদক রবিন ভূঁইয়া প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর