1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

যশোরের শার্শার কায়বা ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ, যশোর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পঠিত

যশোরের শার্শার কায়বা ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৫ জুলাই) বিকালে বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ,দপ্তর সম্পাদক সম্পাদক প্রফেসর আলমগীর কবির, সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ মেম্বার,সহসভাপতি আহম্মাদ আলী শাহীন,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,অর্থ সম্পাদক নজরুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,বেনাপোল পৌর যুবদলের আহব্বায়ক মফিজুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর সহ কায়বা ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর