1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে হিরোইন সহ গ্রেফতার ০৭

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে হিরোইন সহ গ্রেফতার ০৭

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার সু-যোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এর অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ -০৭ জন কে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, মোঃ মইদুল ইসলাম অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ) অংকন সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ সাকিনস্থ জয় বাংলা চত্ত্বর সংলগ্নের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর হইতে ০১ জুলাই মংগলবার ২১.০০ ঘটিকায় ৬১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শহিদুল ইসলাম, ২। খোকন চন্দ্র রায়, ৩। রকন হাসান , ৪। মোঃ জনি, ৫। রনি বনিক, ৬। মোঃ নাজমুল বারী খান ওরফে রাসেল, ৭। মাজহারুল ইসলাম নীরব, কে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি, ছিনাতাই ও অন্যান্য মামলা রয়েছে ।

উদ্ধারকৃত ৬১ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৭ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর