1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়ের মুন্সীগঞ্জ জেলা সফর

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১১ বার পঠিত

ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়ের মুন্সীগঞ্জ জেলা সফর নিজস্ব প্রতিবেদক

পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী আজ ৭ জুলাই, ২০২৫ খ্রি. সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। এরপর মুন্সীগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

সম্মানিত ডিআইজি মহোদয় মুন্সীগঞ্জ জেলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এ সময় তিনি জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্সের সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভার শেষাংশে প্রধান অতিথি মহোদয় ২০২৪ সালের জুলাই অভুথানে মুন্সীগঞ্জে শহীদ সজল, রিয়াজুল ও ডিপজল এর পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এরপর তিনি মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নিকট আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটির জন্য (Jamuna Bank Limited কর্তৃক অনুদানকৃত) একটি হায়েস মাইক্রোবাস জেলা পুলিশের নিকট হস্তান্তর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর