1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নতুন আকাশ হবো মাহমুদ আল মামুন

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পঠিত

নতুন আকাশ হবো
মাহমুদ আল মামুন

ভীষণ ইচ্ছে হয় নতজানু হই তার কাছে
প্রিয় মাটিতে বিশ্বাসের হাত রেখে বলি,
সামান্য করবী বৃক্ষের একটি পুষ্প হবো।

ইচ্ছে হয় প্রভাতের হাওয়ায় প্রার্থনা করি
আবার দীর্ঘ হউক বুকের সূর্য সকাল,
তার কাছে চেয়ে নেবো শুদ্ধ আলোর কণা
নিশ্চিত অমর হয়ে বেঁচে যাবো হাজার বছর।

কেন শুনালে কঠিন প্রাচীর ভাঙার গান
আমি যে নতুন গ্রহের আগমন বার্তা শুনি,
ওখানে মানবিক খামারে ফুটবে হৃদিফুল
হৃদিজলে হেসে হেসে ভাসবে অনন্য কুসুম।

যদি প্রিয় আকাশে প্রিয় ছায়াপথ হও
প্রক্সিমার কাছাকাছি দাঁড়িয়ে দেখবো সব,
দেখে-দেখে হেসে উঠবো পৃথিবীর ভঙিমায়
করবীর গন্ধ বুকে নিয়ে নতুন আকাশ হবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর