1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা গঠনে প্রশাসনের গণশুনানি

ডালিম কুমার দাস টিটু   :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পঠিত

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা গঠনে প্রশাসনের গণশুনানি

দ্রুত বাস্তবায়নের দাবী স্থানীয়দের

ডালিম কুমার দাস টিটু   :

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৯টি ইউনিয়নের সমন্বয়ে চন্দ্রগঞ্জ থানাকে পূর্ণাঙ্গ উপজেলা গঠন বিষয়ে স্থানীয়দের মতামত গ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১০ জুলাই ) দুপুর সাড়ে ১২ টায় লক্ষ্মীপুরের বটতলী বাজার মডেল মসজিদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ  গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, উপপরিচালক স্হায়ী সরকার মোঃ জসীম উদ্দিনসহ আরো অনেকে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামসেদ আলম রানার সঞ্চালনায় আয়োজিত গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
স্থানীয়রা চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ,হাজীরপাড়া,উত্তরজয়পুর, বশিকপুর, দত্তপাড়া, মান্দারী, দিঘলী, চরশাহী ও কুশাখালীসহ সহ ৯টি ইউনিয়নের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মধ্যবর্তী স্থানে  একটি পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ নির্মানের দাবী জানান।
গণশুনানীতে প্রধান অতিথির  বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, আপনাদের মতামত সরকারকে জানানো হবে। আশা রাখি চন্দ্রগঞ্জ নামে খুব দ্রুত আরেকটি উপজেলা বাস্তবায়ন হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণার অনুরোধ জানানো হয় স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর