1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকা থানার ওসি হুমায়ুন কবির জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ভালুকা থানার ওসি হুমায়ুন কবির জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা সোমবার (১৪ জুলাই ২০২৫) সকাল ৯টায় শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়। এরপর জুন/২০২৫ মাসে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয় এবং সম্মাননা প্রদান করা হয়।

ওসি হুমায়ুন কবির তার নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রমে পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনসেবার মান বজায় রাখায় জেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন বলে সভায় উল্লেখ করা হয়। অপরাধ দমন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, মামলার দ্রুত নিষ্পত্তি এবং জনসম্পৃক্ত কার্যক্রমে তার ভূমিকাকে বিশেষভাবে প্রশংসা করা হয়।

সভায় পূর্ববর্তী মাসের বিভিন্ন আবেদন ও সমস্যার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া চলতি মাসে প্রাপ্ত নতুন সমস্যাসমূহের সমাধানে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।

তিনি বলেন, পুলিশ সদস্যরা হলেন জনগণের নিরাপত্তার প্রধান ভরসা। আপনারা পেশাদারিত্ব বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। যারা ভালো কাজ করছেন, তাদের সম্মানিত করা হবে। তেমনি কোনো অবহেলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, এই সম্মান আমার একার নয়, এটি ভালুকা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত চেষ্টার ফল। আমি জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি দিয়েছেন। আগামীতেও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।

জেলা পুলিশের এই মাসিক কল্যাণ সভা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে জেলার পুলিশ সদস্যদের কল্যাণ, সমস্যা এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর