1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় ‘শিশুবান্ধব সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫০ বার পঠিত

ভালুকায় ‘শিশুবান্ধব সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

“শিশুদের সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা এবং সমাধানমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অপরিহার্য। চমকপ্রদ নয়, বরং ইতিবাচক ও বাস্তবমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।” — বলেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

শনিবার (১৯ জুলাই ২০২৫) ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয় ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান। সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মমতাজ আহমেদ বলেন, “একজন মা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকলে শিশুর দিকে সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হয় না। ডে কেয়ার সুবিধা অভিভাবকদের জন্য নিরাপত্তা ও নিশ্চয়তার বার্তা বহন করে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের সাঁতার শেখানো হচ্ছে, যা জীবন রক্ষায় সহায়ক।

তিনি আরও বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। সংবাদ পরিবেশনের সময় তাদের সম্মান ও অধিকারকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকতার ইতিবাচক প্রভাব সমাজে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইসিবিসি প্রকল্পের পরিচালক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হাসিনা আক্তার, সিনার্গসের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন, ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী কমিশনার ইকবাল হোসেন।

ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সিরাজগঞ্জ ও নীলফামারি জেলার বিশজন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় শিশুবান্ধব সাংবাদিকতা, শিশু অধিকার রক্ষা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর