1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মুক্তাগাছায় ব্যবসায়ী আশরাফ আলী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪০ বার পঠিত

মুক্তাগাছায় ব্যবসায়ী আশরাফ আলী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ী আশরাফ আলী হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হারুন অর রশিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার আব্দুল মোতালেব ও আব্দুল হাই হীরা, মির্জাপুর পশ্চিমপাড়ার মোঃ সোহেল, মির্জাপুর মধ্যপাড়ার ফরিদ, মুক্তাগাছার কুমারগাথার আব্দুছ সালাম এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রাধানগর গ্রামের রমজান আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০০২ সালের ১৯ জুলাই ধান-চালের ব্যবসায়ী আশরাফ আলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন মনতলা ব্রিজ সংলগ্ন একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মোট ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে তিন আসামির মৃত্যু হওয়ায় অবশিষ্ট ছয় জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দীর্ঘ ২৩ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর