1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

চন্দনাইশে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পঠিত

চন্দনাইশে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের চন্দনাইশে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫ জুলাই (জুমাবার) বাদে মাগরিব মক্কা পেট্রোল পাম্পের পশ্চিম পার্শ্বে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন এর আয়োজনে তার নিজস্ব কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.ইউছুপ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আবু বক্কর, মো.ইয়াকুব নবী সুমন, মো.ফারুক, মো.বদিউল আলম, মো.মিজানুর রহমান, মো.জাকের হোসেন, মো.ফারুক ইসলাম, মো.সুলতান সওদাগর, প্রবাসী বিএনপি নেতা মো.মুফিজ, মো.ফারুক, সোলাইমান সওদাগর, সওকত হোসেন,তারেক রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রাজধানী ঢাকা মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত হয় স্কুলের ছোট ছোট যেসব বাচ্চা মারা গেছে এবং আহত হয়েছে তার শোকে সারা বিশ্ব আজ শোকাহত। এই বিমান বিধ্বস্তর ঘটনাটি সত্যি মানুষের হৃদয়ের স্পন্দনে আঘাত এনেছে। আমরা যেহেতু সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারি নাই,তাই আমরা চন্দনাইশে কৃতি সন্তান মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন এর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর