1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

অশিক্ষিত মূর্খ চাষা ভূষারা এই সরকারের চাইতে ভালো দেশ চালাতে পারবে – সরকারকে প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

অশিক্ষিত মূর্খ চাষা ভূষারা এই সরকারের চাইতে ভালো দেশ চালাতে পারবে – সরকারকে প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ

ইতিহাসের লানত পড়বে তাদের উপর যারা আবারো বিজয়টাকে ব্যর্থ করার মিশনে নেমেছেন – হাসনাত কাইয়ূম

প্রেস রিলিজ
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন
২৬ জুলাই ২০২৫

ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, বাগদা ফার্মের জমি প্রকৃত মালিকদের ফেরত দেয়া, হাট-ঘাটের ইজারাদারী প্রথা বাতিল সহ ৮ দফা দাবীতে আজ রাজধানীতে সমাবেশ, ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন ও সাহেবগঞ্জ – বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি যৌথভাবে ঢাকার প্রেসক্লাবে এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে পল্টন এলাকায় একটি মিছিল করা হয় এবং আগামীকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন ৭১ এর মতো, ৯০ এর মতো আবারো জনগণের রক্ত ঘামের উপর অর্জিত বিজয় এক দুইটি দল তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। ফলাফল হচ্ছে বিজয়টাই বেহাত হবার উপক্রম হচ্ছে। আবারো এখানে ফ্যাসিবাদ জেঁকে বসার উপক্রম হয়েছে। যারা জনগণের সাথে আবারো প্রতারণার ফন্দি করছেন, তাদের উপর ইতিহাসের লানত পড়বে। হাসিনার মতো তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।

তিনি সকল রাজনৈতিক দলকে বিচার, টেকসই সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানান।

গরীবের ট্যক্সের টাকায় রাষ্ট্র – সরকার চলে আর গরীব থাকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় গরীব ভূমিহীন, কৃষক, জেলে, সাঁওতাল, সাধু-সন্ন্যাসী, দলিত, পাহাড়ী সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঐক্য কমিশনে এ সংক্রান্ত প্রস্তাব আনার দাবী জানান তিনি। সমাবেশে উল্লেখিত ৮ দফা অবিলম্বে পালনের আহ্বান জানান তিনি। সেটা না হলে গরীব, চাষা ভূষা, মূর্খদের নিজেরা সংগঠিত হয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ দখল করে দাবীগুলো পূরণ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষি সংক্রান্ত পেশায় যুক্ত। গণঅভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশী।

সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারাজীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবীর মুখেও তারা কৃষি, কৃষক, জেলে, সাঁওতাল, ভূমিহীনদের জন্য কোন উদ্যোগ নেন নাই। সরকারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনারা যেটা ১১ মাসে পারেন নাই, আমরা চাষা ভূষা, অশিক্ষিত, গরীবরা সেটা এক মাসে করে দেখাতে পারবো।

সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার আব্দুস শুকুর মিয়া, বরিশালের সাইফুর রহমান, নোয়াখালীর সামছুদ্দিন রাকিব, আজগার আলী, সিরাজগঞ্জ জেলার আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলার আব্দুল হামিদ, লালমনিরহাট জেলার শফিকুল ইসলাম, পাবনা জেলার মোঃ সাবু ইসলাম, গাইবান্ধা জেলার মোঃ স্বপন শেখ, রাফায়েল হাজরা, নারায়ণগঞ্জ জেলার জিয়ারুল ইসলাম সুমন, শেরপুর জেলার শাহিন আলম, হবিগঞ্জ জেলার মো: মহসিন মিয়া, চট্টগ্রাম জেলার সমীরণ বড়ুয়া, নওগাঁ জেলার হাবিবুর রহমান অনিক, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মিন্টু মিয়া, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদার, অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, জাতীয় সমন্বয়ক জাকিয়া শিশির, ঢাকা জেলার প্রধান সমন্বয়ক লিটন কবিরাজ, সংগঠক আনসার আলী দুলাল, নাহিদ হাসান নলেজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রখ্যাত প্রমূখ।

সমাবেশের সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক ছামিউল আলম রাসু।

বার্তা প্রেরক

শেখ নাসিরউদ্দীন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন
ফোন: 01796 595599

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর