1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে দক্ষিণখানে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে দক্ষিণখানে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা, ২৮ জুলাই: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নেত্রকোনায় এনসিপির (জুলাই পথযাত্রা) সভায় সংগঠনের নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে দক্ষিণখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে দক্ষিণখানের চালাবন এলাকা থেকে আজমপুর মহাসড়ক পর্যন্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় তিন শতাধিক সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজন করে দক্ষিণখান থানার সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ইউনিট বিএনপি, ৪৭ নম্বর ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি সাফায়েত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন মোঃ আজহার ইসলাম অনিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম হেলাল। এছাড়াও বক্তব্য রাখেন মোঃ মাজিদ, মোঃ হাসান, নাজিম এবং মোঃ সোহেল।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এনসিপি নামক সংগঠনটি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আখড়া হয়ে উঠেছে। এ সংগঠনের নেতারা দেশের বরেণ্য রাজনীতিবিদদের নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করছে।”

তারা আরও বলেন, “লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী চরম বেয়াদবি করেছেন। অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় জনগণ তাদের গণধোলাই দিয়ে উপযুক্ত জবাব দেবে।”

বক্তারা সকল রাজনৈতিক নেতাদের প্রতি শালীনতা বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপমানজনক বক্তব্য থেকে বিরত থাকার জন্য কড়া হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর