1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কাপাসিয়ার শাপলা বিলে নৌকাডুবিতে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পঠিত

কাপাসিয়ার শাপলা বিলে নৌকাডুবিতে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া (বাউনপাড়া) গ্রামের শাপলা বিলে নৌকাডুবির ঘটনায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাইজীদ হাসান (১৭), ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে এবং মাহিম গাজী (১৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা বিলে ঘুরতে যান ও একটি ছোট নৌকা ভাড়া করে বিলের ভেতর ঘুরছিলেন। এ সময় হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাইজীদ ও মাহিম পানিতে ডুবে যান। বাকি তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডুবে যাওয়া দুই কিশোরের মধ্যে বাইজীদকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় মাহিমকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এই হৃদয়বিদারক ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রিয় পর্যটন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, শাপলা বিলে নৌকা চলাচলে কোনো ধরনের নিরাপত্তা মানা হয় না, নেই কোনো লাইফ জ্যাকেট বা উদ্ধার তৎপরতার সুনির্দিষ্ট ব্যবস্থা। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর