1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব জেলা শাখার দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত

“খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব জেলা শাখার দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব জেলা শাখার উদ্যোগে শনিবার (০২ আগস্ট ২০২৫) দিনব্যাপী এক প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হকের পরিচালনায় এ আয়োজন সম্পন্ন হয়।

প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ—সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং জেলা শাখার সহসভাপতি মাওলানা আজিমুদ্দীন শাহ জামালী।

হেদায়াতি বক্তব্য প্রদান করেন জেলা সহসভাপতি আব্দুল আলীম, মুফতী বাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী, হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ মজলিসে ইহতেসাব ও প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভুক্ত ছিল, যা অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।
দিনব্যাপী এই আয়োজন দলীয় আদর্শ ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর