1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহের গফরগাঁওয়ের গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ের গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

একজন আলোকিত শিক্ষাবিদের আরও একটি গৌরবময় সাফল্য ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ডিগ্রিভূমি গ্রামের কৃতি সন্তান,শিক্ষাজগতের উজ্জ্বল নক্ষত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী (খায়রুল) সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
ছাত্র জীবনে তিনি গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুল এবং নটরডেম কলেজ, ঢাকার মেধাবী প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। শিক্ষা, গবেষণা ও নেতৃত্ব গুণে তিনি আজ জাতীয় পর্যায়ে উচ্চ মর্যাদায় আসীন।

এই গর্বিত মনোনয়ন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক আগামী তিন বছরের জন্য শিক্ষাবিদ কোটা থেকে তাঁকে প্রদান করা হয়েছে—এ যেন পাগলা থানা গফরগাঁও উপজেলার মাটি ও মানুষের জন্য এক বিশাল অর্জন!
এলাকাবাসী, জানান আমরা দোয়া করি— মহান আল্লাহ তাআলা যেন তাঁকে আরও উচ্চতর দায়িত্ব পালনের তৌফিক দেন, জ্ঞান ও আদর্শের আলো ছড়িয়ে দেন আমাদের নতুন প্রজন্মের মাঝে।
আমাদের প্রিয় খায়রুল এর এই সাফল্যে আমরা গফরগাঁওবাসী তথা পাগলা থানাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

এলাকার সর্বজন তাঁকে জানায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই অর্জন যেন হোক আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর