1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

গাবতলীতে উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুথানের বিজয় র‌্যালি অনুষ্ঠিত।

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার ঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৫ বার পঠিত

গাবতলীতে উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুথানের বিজয় র‌্যালি অনুষ্ঠিত।

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার ঃ

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুথানের ধারাবাহিকতায় ৫ আগস্ট “আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় দিবস” উপলক্ষে বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এ র‌্যালিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নেতা এনামুল হক নতুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, নজমুল হোসেন, মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, নুরুল ইসলাম, নবির হোসেন, মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহেল বাকী, হারুনুর রশিদ হারুন, মুঞ্জুর মোশেদ, সুরাইয়া জেরিন রনি, সাজেদুর রহমান সুজন, জসিউর রহমান সোহেল, আব্দুল গফুর টুকু, আকতারুজ্জামান লিটন, মোরশেদ আলামিন লেমন, মিজানুর রহমান মিন্টু এবং আরও অনেকে।

এছাড়াও যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, মৎস্যজীবী দল ও জাসাসের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে শহীদদের স্মরণে কবর জিয়ারত করা হয়। গাবতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ জিল্লুর রহমান জিল্লু, শাকিল হাসান মানিক ও সাব্বির হাসানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর