1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সভা

দিবসে বিএনপির বিজয় মিছিল ও সভা আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত

ভালুকায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫)এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিনটি স্মরণে মঙ্গলবার সকাল থেকেই ভালুকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিএনপির ভালুকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে বিজয় মিছিলটি ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, মোঃ শহিদুল ইসলাম শহীদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুবদল নেতা খান সোহাগ, রুহুল আমীন, মাজাহারুল ইসলাম সিজার, মোঃ আতিকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক মাইলফলক।” তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই আন্দোলনের মাধ্যমে দেশবাসী দেখিয়ে দিয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস।

বক্তারা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও সুশাসনের লক্ষ্যে বিএনপি ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ জনগণের অংশগ্রহণে এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর