1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বড়ইকান্দি ভাটেরচর গ্রামে রাস্তাঘাটের বেহাল দশা, যুবসমাজের উদ্যোগে সাময়িক সমাধান।

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পঠিত

বড়ইকান্দি ভাটেরচর গ্রামে রাস্তাঘাটের বেহাল দশা, যুবসমাজের উদ্যোগে সাময়িক সমাধান।

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধ

বড়ইকান্দি ভাটের চর হিলফুল ফুজুল যুব সংগঠন উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা সংস্কার ও
পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করেছেন। শুক্রবার সকাল ৮ টা
হিলফুল ফুজুল যুব সংগঠন যুবকরা ইটের খোয়া ও সুড়কি ফেলে ভাঙাচোরা রাস্তায় সংস্কারের কাজ করেছেন।
শুক্রবার দিনব্যাপী গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন বিশদ্রোন ভাটেরচর এলাকায় হয়ে বড়ইকান্দি ভাটেরচর এলাকা থেকে সড়কে এই কাজ করছেন তারা। স্থানীয় ইট ভাটাগুলো থেকে খোয়া ও সুড়কি কিনে জনসাধারণের চলাচলের সুবিধার্থে এসব কাজ স্বেচ্ছায় চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি চলাচলে অযোগ্য হলেও সংস্কারের ব্যবস্থা নেননি স্থানীয় প্রশাসন। বাধ্য হয়ে ওই সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে কাজটি সম্পন্ন করার জন্য হাতে নিয়েছেন। এ সংগঠনের সদস্যরা দলবদ্ধভাবে মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করে সংগঠন চালু করেছেন।
হিলফুল ফুজুল যুব সংগঠন সদস্য এডভোকেট মনিরুজ্জামান সুমন জানান, ভাটেরচর সড়কটির অধিকাংশ স্থানই খানাখন্দে ভরা। তবে আওলাদ বাড়ির থেকে জহির ফার্মেসী দোকান পর্যন্ত খানাখন্দ বেশি হওয়ায় এ অংশে প্রায়ই ছোট ছোট যানবাহন দুর্ঘটনায় পড়ছে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে এলাকার যুব সমাজ ব্যাক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্ন কাজ করছেন।

সরেজমিনে সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের একাধিক স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। টাওয়ার সংলগ্ন, আবু তাহের বাড়ির, ফারুক ভাইয়ের পর্যন্ত সড়কের বেহাল দশা। স্থানীয়রা জানান, বড়ইকান্দি ভাটেরচর সড়কের এ অংশটুকুতে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। আর এতে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, “যুবসমাজের এই চেষ্টায় সাময়িকভাবে হাঁটার সুযোগ তৈরি হলেও, স্থায়ী সমাধানের জন্য পাকা রাস্তার ব্যবস্থা করা জরুরি। সরকারি সহায়তা ছাড়া এটি সম্ভব নয়।”

গ্রামের মানুষ এখন একটাই দাবি জানাচ্ছেন—অতিদ্রুত আধুনিক ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তোলা হোক, যাতে তাদের যাতায়াতের ভোগান্তি দূর হয়।
এসময় উপস্থিত থেকে কাজ করেছেন আব্দুল জলিল মাস্টার, এডভোকেট খন্দকার মোঃ মনিরুজ্জামান সুমন, সাংবাদিক শাহাদাত হোসেন সাইমন,
রমজান মোল্লা, সাদ্দাম হোসেন,মহিউদ্দিন মোঃ জহিরুল ইসলাম ইঞ্জিনিয়ার আবুল হোসাইন বাবু ইঞ্জিনিয়ার আবু তৈয়ব ইঞ্জিনিয়ার তরিকুল হাসান মোল্লা, মেহেদী হাসান, আবু তাহের , মোঃ সোলায়মান মোল্লা, মোহাম্মদ নাজমুল হোসেন, মোঃ হেলাল উদ্দিন, সোহরাব হোসেন বাবু, হাসান খন্দকার, শ্যামল, পাপ্পু, সুমন, মুক্তার, সজিব মোল্লা, শামিম মোল্লা, সৈকত,
জাহিদ,জনি প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর