1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন-

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন-

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৯ আগষ্ট শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক পলাশবাড়ি প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, দৈনিক করতোয়া প্রতিনিধি ও জৈষ্ঠ্য সাংবাদিক সাদেকুল ইসলাম রুবেল, খবরবাড়ি ডটকম সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, সময়ের কন্ঠস্বর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাব সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দৈনিক আমার সংবাদ এর পলাশবাড়ী প্রতিনিধি মিজানুর রহমান নিক্সন, দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা ফেরদাউস মিয়া, প্রতিদিনের সংবাদ এর সোহেল রানা, দৈনিক গণমুক্তি প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক একুশের বাণী’র আশরাফুল আলম, দৈনিক সোনালী কন্ঠের সাগর সরকার মিনু সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ মানববন্ধনে সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন।

বক্তারা, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী জানান।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ী’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর