1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ প্রেস ক্লাব কালিগঞ্জ শাখা

মোঃ আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ প্রেস ক্লাব কালিগঞ্জ শাখা

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ শাখা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মো: মুক্তাদির হোসেন বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ কালীগঞ্জ শাখার পক্ষে থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে,সাংবাদিক তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন।
বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, “আগে সাংবাদিকদের টুটি চেপে ধরা হতো, এখন সরাসরি টুটি কেটে ফেলা হচ্ছে। এ ধরনের বর্বরোচিত ঘটনার জন্য দায়ী প্রশাসনের নিরবতা ও বিচারহীনতার সংস্কৃতি। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।”

বাংলাদেশ প্রেস ক্লাবের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন বলেন, আমাদের সাংবাদিক আনোয়ার ভাই কে একদিন পূর্বে পুলিশ এর সামনে পা থেলয়ে দিয়েছে গতকাল রাত ৮:৩০ মিনিটে আরেক সহযোদ্ধা কে গলা কেটে হত্যা করেছে, আমরা সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছি,“আমরা বিচারহীনতার এই সংস্কৃতি থেকে মুক্তি চাই। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ ও জীবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরো বলেন ”আর যেন কোন মায়ের কোঁল খালি না হয় কোন স্ত্রী যেন স্বামী হারা না হয়,কোন সন্তান যেন পিতা হারা না হয়,আসুন আমরা সকলে মিলে চিহ্নত চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই,যেখানে আমার ভাই এর সাথে কোন রকম আপত্তিকর ঘঠনা গঠবে সেখানেই আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করবো,ইনশাআল্লাহ।

বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরো বলেন এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর