1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়- সেই দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক সাইফুল ইসলাম

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পঠিত

প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়- সেই দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক সাইফুল ইসলাম

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেছেন,জীবন জীবিকার সন্ধানে আমরা এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াই। যেখানে জীবিকার বিষয় থাকে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা চিন্তায় থাকতে হয়। এই ক্ষেত্রে শত ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অনেক কষ্টসাধ্য। তার মধ্যেও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার এই ধরণীর পথে প্রান্তরে বই প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বই হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। বই হচ্ছে সেরা বই। মনের কষ্ট দূর হওয়ার মাধ্যমে বই পড়ার অভ্যাস করতে হবে। আমাদের ছেলে সন্তানদের বই পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। তাঁর এই প্রকাশিত বইটি গাইডলাইন হিসেবে দিগন্ত প্রসারিত হবে বলে মনে করেন তিনি। খবর আইবিএননিউজ ।
গত রবিবার (১০ আগষ্ট ) দুবাই সেলসি হলরুমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে” বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান,কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ,মাওলানা ফজলুল কবির চৌধুরী,সংগঠকসিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন,
সংগঠক রফিকুল ইসলাম খান, সংগঠক এহসান চৌধুরী, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক শামছুল রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না,সরওয়ার উদ্দিন রনি,মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন : দুবাইয়ে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত এই ধরণীর পথে প্রান্তরে বই উৎসবে কমার্শিয়াল কাউন্সিলর সহ অতিথিবৃন্দ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর