1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

প্রযুক্তিনির্ভর যুবশক্তি” স্লোগানে RAISE প্রকল্পের বিশ্ব যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পঠিত

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি” স্লোগানে RAISE প্রকল্পের বিশ্ব যুব দিবস উদযাপন।

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব যুব দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি: বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে PKSF-এর আর্থিক সহায়তায় DSK-এর RAISE প্রকল্প ঢাকার খিলক্ষেতে দিনটি বিশেষভাবে উদযাপন করেছে।

দিবসটি পালনের জন্য এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। খিলক্ষেত আমতলা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি লেকসিটির গ্রীনপার্ক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

এতে বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশ নেয়। শোভাযাত্রা শেষে গ্রীনপার্কে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে DSK-এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, RAISE প্রকল্পের সমন্বয়কারী রাখী ম্রং এবং শিক্ষিকা মাহমুদা খাতুন বক্তব্য দেন।

আলোচনা সভায় রাখী ম্রং বলেন, “তরুণরাই এই দেশের ভবিষ্যৎ। বর্তমান প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী অগ্রযাত্রায় আমাদের তরুণরাই নেতৃত্ব দেবে। এজন্য তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।

নিজেদের স্বপ্ন বা লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করে তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে ব্যর্থতা আসবে, কিন্তু সেই ব্যর্থতা থেকেও শিক্ষা নিয়ে সফলতার পথে এগিয়ে যেতে হবে।

” শিক্ষিকা মাহমুদা খাতুন তরুণদের অদম্য শক্তির কথা তুলে ধরে বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারাই অসাধ্যকে সাধন করতে পারবে।”

DSK-এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম কবি হেলাল হাফিজের বিখ্যাত উক্তি “এখন যৌবন যার যুদ্ধে যাবার তার উপযুক্ত সময়” উদ্ধৃত করে বলেন, “তরুণদের অপার সম্ভাবনা রয়েছে।

তাদের আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী কর্মমুখী শিক্ষায় শিক্ষিত এবং সবুজ দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে হবে।” এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর