1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

সচেতন নাগরিকের অঙ্গীকার,প্রকৃতি ও পৃথিবী রক্ষার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জামরুল, কৃষ্ণচুড়া ও শোনালু গাছের চারা রোপণ করা হয়।
সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:শহীদুজ্জামান, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র শিক্ষক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর