1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী হওয়ার ঘোষণা ফুলপুরে সাংবাদিকদের সাথে ডা. আমিনুল হকের মতবিনিময়

মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪১ বার পঠিত

আসন্ন জাতীয় নির্বাচনে
বিএনপিদলীয় প্রার্থী হওয়ার ঘোষণা
ফুলপুরে সাংবাদিকদের সাথে
ডা. আমিনুল হকের মতবিনিময়।

মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।

 

ফুলপুরে স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডা. এ কে এম আমিনুল হকের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা আজ শুক্রবার সকাল দশটায় ফুলপুরের ইমাদপুর গ্রামে আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ব্যক্ত করেন।
ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত আমজাদ আলী মিয়ার ছেলে প্রফেসর ডা. এ কে এম আমিনুল হক সাংবাদিকদের কাছে তার পরিচয় তুলে ধরেন।

প্রফেসর ডা. আমিনুল হক বর্তমানে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যাপক (মেডিসিন) হিসাবে নিয়োজিত আছেন। একই সাথে তিনি ড্যাবের কেন্দ্রীয় কমিটির বর্তমান উপদেষ্টাসহ বিভিন্ন মেডিকেল সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক (মেডিসিন) ছিলেন।

এ ছাড়া তিনি ফুলপুরের আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। মতবিনিময় সভায় তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে তার দীর্ঘ জাতীয়তাবাদী রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। এ ছাড়া সমাজের বঞ্চিত, দারিদ্যপীড়িত মানুষের মাঝে সেবামূলক কাজের বর্ণনা দেন। তিনি তার বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে ১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারকান্দা) আসন থেকে বিএনপিদলীয় প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ফুলপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর